ফুলপুরের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম আর নেই
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমওয়াকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
সোমবার বেলা ১২টার দিকে আকষ্মিকভাবে নজরুল ইসলামের শ্বাসকষ্ট শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যবসায়ী নজরুল ইসলাম তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃতের স্বজনরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এবি/এসএন