• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

না ফেরার দেশে ফুলপুর যুবলীগের সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন

না ফেরার দেশে ফুলপুর যুবলীগের সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন

ছবি- রেফাজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ফুলপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাযে জানাযা রবিবার বাদ আসর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

মৃত রেফাজ উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও মরহুম ভাষা সৈনিক শামছুল হকের একনিষ্ঠ রাজনৈতিক সমর্থক ছিলেন। এ ছাড়া তিনি ফুলপুর পৌর ছাত্রলীগের সভাপতি ও ফুলপুর যুবলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ফুলপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

ফুলপুর পৌরসভার চরপাড়া মড়লবাড়ির কৃতিসন্তান রেফাজ উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন। এ ছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে রেফাজ উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

এবি/এসএন

০৯ জানুয়ারি ২০২২, ০২:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।