• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

এবার স্ত্রীকে মারধর করলেন এমপি মুরাদ : থানায় জিডি

এবার স্ত্রীকে মারধর করলেন এমপি মুরাদ : থানায় জিডি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এবার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান বৃহস্পতিবার বিকালে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯' এ ফোন করে পুলিশের সহায়তা চান।

ডা. জাহানারা এহসান ‘৯৯৯’ এ জানান, তাকে মারধর করা হচ্ছে। সেখান থেকে অভিযোগ যায় ধানমন্ডি থানায়। পরে ডা. জাহানারা একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) আনসার আলী গণমাধ্যমকে বলেন, বিকাল পৌনে ৫টার দিকে ডা. মুরাদের স্ত্রীর পরিচয় দিয়ে তাকে মারধরের কথা '৯৯৯' নম্বরে ফোন করে জানান। অভিযোগ পেয়ে ধানমন্ডি থানার একটি টিম ১৫ নম্বর সড়কে ডা. মুরাদের বাসায় যায়। হুমকি-ধামকির অভিযোগ এনে মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি জিডি করেছেন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এবি/এসএন

০৬ জানুয়ারি ২০২২, ০৭:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।