• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

কুরআন অনুবাদক গাজী নুরুদ্দীনের ছেলে ইমরান সাদেক আর নেই

কুরআন অনুবাদক গাজী নুরুদ্দীনের ছেলে ইমরান সাদেক আর নেই

নিজস্ব প্রতিবেদক

পবিত্র কুরআনের বাংলা অনুবাদক মরহুম গাজী নূরুদ্দীন আহমেদের বড় ছেলে ইমরান সাদিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি রাজধানীর বংশাল থানার ১৯/৩ বংশাল লেনের বাড়িতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।

বুধবার (৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইমরান সাদিক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অনলাইন পোর্টাল দিনবদলবিডির সম্পাদক আহ্সান কবীরের বড় ভাই।

 

এবি/এসএন

০৬ জানুয়ারি ২০২২, ১০:০৭এএম, ঢাকা-বাংলাদেশ।