সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মাহি
ফাইল ছবি
এবার নতুন গুঞ্জনে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তিনি নিজের ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। আর ওই ছবি নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। সেখানে একটি ছবিতে দেখা যায়, অসুস্থ মাহির পাশে নামাজ পড়ছেন স্বামী রাকিব। অন্য আরেকটি ছবিতে শয্যাশায়ী মাহিকে ফুল দিচ্ছেন স্বামী।
ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহুর্তেই। কেউ কেউ মন্তব্য করেন-‘মা হতে চলেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুঞ্জনের ডালপালা ছড়াতে থাকে। গুঞ্জন আরও ছড়াতে থাকে মাহির একের পর এক ফেসবুক পোস্টকে ঘিরে। মাহিয়া মাহি এক ফেসবুক পোস্টে লেখেন- ‘এখনও আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছ।’
এই স্ট্যাটাসের পর অনেকে ধরেই নেন যে, ঘটনা সত্যি মাহি অন্তঃসত্ত্বা। তবে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নায়িকা নিজেই। মাহি বলেন, মা হওয়ার যে খবর ছড়িয়েছে তা পুরোটাই গুজব। অসুস্থতার জন্য হাসপাতালে গিয়েছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল থেকে বাসায় ফিরেছি, ভালো আছি আমি।
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহি।
জানা গেছে, গত ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। এ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। এতে আরও অভিনয় করছেন শান্ত খান, নিশাত সালওয়া, শিবা শানু প্রমুখ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।
এবি/এসএন