ভারতে বিশেষ প্রশিক্ষণে প্রথম হলেন বাংলাদেশ নৌ বাহিনীর কাইসার
বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেনেন্ট কমান্ডার কাইসার মাহমুদ ৯২তম মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন কোর্সে (এমইএসসি) অ্যাকাডেমিক মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন। ভারতের ইন্ডিয়ান নেভাল সার্ভিস (আইএনএস) শিবাজি নৌঘাঁটিতে অনুষ্ঠিত ১০৫ সপ্তাহব্যাপী কোর্সটি ৩০ ডিসেম্বর শেষ হয়। এতে ৫০ জন অফিসার প্রশিক্ষণ লাভ করেন। যাদের মধ্যে ভারতের ৯টি বন্ধু রাষ্ট্রের ১৫ জন অফিসার রয়েছেন।
রিয়ার অ্যাডমিরাল অ্যান্থনি জর্জ (চিফ অব স্টাফ) সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বেস্ট অল-রাউন্ডার অফিসার হিসেবে ল্যাফটেনেন্ট ভিগনেস বোজারাজ, বেস্ট স্পোর্টসম্যান হিসেবে ল্যাফটেনেন্ট জিসনু অলোকান এবং পজিটিভ লিভিং অফিসার হিসেবে জোসে টোনিকে সম্মানিত করা হয়।
এ ছাড়া বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেনেন্ট কমান্ডার কাইসার মাহমুদ ‘ফার্স্ট ইন অর্ডার অব অ্যাকাডেমিক মেরিট’ খেতাবে ভূষিত করা হয়। একই সঙ্গে বেস্ট সিন্ডিকেট অ্যাওয়ার্ডের জন্য ‘ডেভেলপমেন্ট অব ইউএসভি থ্রো অ্যা সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ’ প্রোজেক্টকে নির্বাচিত করা হয়। তথ্যসূত্র: ইন্ডিয়ান নেভি।
এবি/এসএন