• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বিপিএল ২১ জানুয়ারি, জায়গা পেলেন কে কোন দলে

বিপিএল ২১ জানুয়ারি, জায়গা পেলেন কে কোন দলে

প্রতিকী ছবি

স্পোর্টস ডেস্ক

নতুন বছরের ২১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসরের প্লেয়ার্স ড্রাফট আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ড্রাফটের আগেই সাকিব আল হাসান ও ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তবে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছে ঢাকা। তারা ড্রাফট ছাড়াই মাহমুদুল্লাহ, মাশরাফি ও তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে।

জানা গেছে, ড্রাফটের বাইরে থেকেই টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয় ঢাকা। ড্রাফট থেকে প্রথম ডাকে তামিম ইকবালকে দলে ভেড়ায় বিসিবির তত্ত্বাবধানে থাকা দলটি। এরপর তৃতীয় ডাকে তারা দলে নেয় জাতীয় দলের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। বিপিএলে প্রথমবারের মতো এই তিন ক্রিকেটার এক দলে খেলতে যাচ্ছেন।

এ ছাড়া ড্রাফটের বাইরে থেকেই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফট থেকে তারা লিটন কুমার দাসকে দলে টেনেছে। তাসকিন আহমেদকে সরাসরি দলে নিয়েছে সিলেট সানরাইজার্স। অপরদিকে মুশফিকুর রহিমকে ড্রাফটের বাইরে থেকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।

এছাড়া বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হককে নিয়েছে কুমিল্লা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী গেছেন চট্টগ্রামে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়েছে জাতীয় দলের অলরাউন্ড স্পিনার মেহেদী হাসান মিরাজকে। ঢাকা নিয়েছে শফিউল ইসলামকে।

এখন পর্যন্ত ড্রাফট শেষে কে কোন দলে-

খুলনা
মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম, ইয়াসির আলি, থিসারা পেরেরা, নবীন উল হক, ভানুকা রাজাপক্ষে, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, নাবিল সামাদ, জাকির আলী, খালেদ আহমেদ, রনি তালুকদার, ফরহাদ রেজা।

বরিশাল
সাকিব আল হাসান, নুরুল হাসান, নাজমুল হোসেন, মেহেদি হাসান, ফজলে মাহমুদ, ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাতিলকা, ওবেদ ম্যাকয়, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, সারোয়ার হোসেন, নিরোশান ডিকভেলা, সৈকত আলী, জিয়াউর রহমান, তৌহিদ হৃদয়।

চট্টগ্রাম
নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম, বেনি হাওয়েল, কেনার লুইস, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, নাঈম ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাব্বির রহমান, রেজাউর রহমান।

কুমিল্লা
মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, সুনীল নারাইন, ফাফ ডু প্লেসি, মঈন আলী, কুশল মেন্ডিস, ওশান থমাস, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, সুমন খান, মাহমুদুল হাসান, নাহিদুল ইসলাম, আরিফুল হক।

ঢাকা
মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শেহজাদ, ফজল হক ফারুকি, শামসুর রহমান, এবাদত হোসেন, জহুরুল ইসলাম, ইমরানুজ্জামান, আরাফাত সানি, নাঈম শেখ

সিলেট
তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডার, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, জুবায়ের হোসেন, সিরাজ আহমেদ, মুক্তার আলী, অলক কাপালি, সোহাগ গাজী, এনামুল হক।

 

এবি/এসএন

২৭ ডিসেম্বর ২০২১, ০৪:০৮পিএম, ঢাকা-বাংলাদেশ।