• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

সাপের কামড়ে হাসপাতালে সালমান, অতপর...

সাপের কামড়ে হাসপাতালে সালমান, অতপর...

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

আজ ২৭ ডিসেম্বর বলিউডের 'ভাইজান' খ্যাত, সালমান খানের জন্মদিন। তবে এবারের জন্মদিন তার জন্য নতুন এক তিক্ত অভিজ্ঞতার দিন বটে। কারণ, জন্মদিনের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের খামারে সাপের কামড় খেয়েছেন সাল্লু ভাই। একবার নয়, তিন তিনবার তিনি সাপের দংশনের শিকার হয়েছেন।

তার পরও জন্মদিনের দিন প্রথম প্রহরে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হন সালমান খান। মুখে নতুন হাসি নিয়ে তিনি বলেন, "সাপে কামড়ানোর পর এমন হাসি ধরে রাখা খুব শক্ত।"

আনন্দবাজার জানিয়েছে, দেশে থাকলে জন্মদিনে পানভেল ফার্ম হাউজেই সময় কাটান সালমান, সেখানেই বসে তার জন্মদিনের জমকালো পার্টি। তবে রবিবার আচমকাই খবর আসে, সাপে কামড়েছে সালমান খানকে। সেই নিয়ে রীতিমত হইচই কাণ্ড! খবর ছড়িয়ে পড়ার পর ভাইজানের ভক্ত-অনুরাগীদের চিন্তা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে নানা প্রতিক্রিয়া।

সবাই ভেবেছিল সাপের কামড়ে আহত সাল্লু ভাই এবার জন্মদিনে প্রকাশ্যে আসবেন না। কিন্তু জন্মদিনের দিন ভোররাতে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে আসেন সালমান। অভিনন্দন বিনিময়ের পর্ব শেষ করে তিনি বলেন, "সাপে কামড়ানোর পর এমন হাসি ধরে রাখা খুব শক্ত।"

সালমানের স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে এর আগে তার বাবা সেলিম খান জানিয়েছিলেন, ওই সাপটি বিষধর ছিল না। তবে সালমানের মুখে শোনা গেল উলটো কথা। তিনি জানালেন, সাপটি নাকি বিষাক্ত ছিল, শুধু তাই নয় তিন বার সাপের কামড় খেয়েছেন তিনি।

পানভেল ফার্মহাউজের বাইরে মিডিয়ার মুখোমুখি হয়ে সালমান বলেন, "একটা সাপ আমার ফার্মহাউজে ঢুকে পড়েছিল। আমি একটা লাঠির সাহায্যে সেটাকে বাইরে নিয়ে আসি। আসতে আসতে সেটা আমার হাত পর্যন্ত উঠে আসে। আমি এরপর সেটাকে ধরে ছাড়তে গিয়েছিলাম, সেই সময়ই সাপটা আমাকে তিনবার কামড়ে দেয়। ওটা একটা বিষধর সাপ ছিল। এরপর ৬ ঘণ্টা আমি হাসপাতালে ভর্তি ছিলাম, এখন ঠিক আছি।"

জানা গেছে, সাপের কামড় খাওয়ার পর সালমানকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন একদম 'ফিট আর ফাইন' ভাইজান।

 

এবি/এসএন

২৭ ডিসেম্বর ২০২১, ০৩:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।