তরুণ প্রজন্মের গর্ব টিউলিপ সিদ্দিকি: আনোয়ারুজ্জামান চৌধুরী
ফাইল ছবি
যুক্তরাজ্য লেবার পার্টির এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকি তরুণ প্রজন্মের গর্ব। নিজের যোগ্যতা, মেধা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এসব কথা বলেছেন।
সম্প্রতি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন। গত শনিবার এক টুইট বার্তায় টিউলিপ সিদ্দিকি ছায়া অর্থমন্ত্রী হওয়ার কথা নিশ্চিত করেন।
এদিকে যুক্তরাজ্য পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকির নতুন অর্জনকে অবিস্মরনীয় বলে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে আনোয়ারুজ্জামান বলেন, যুক্তরাজ্য লেবার পার্টিতে টিউলিপ সিদ্দিকি এখন নতুন এক নজির। আমি আশাকরি, তিনি তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। লেবার পার্টির বিশ্বস্ততা অর্জনের মধ্যদিয়ে রাজনৈতিক অঙ্গনে তিনি আরও এগিয়ে যাবেন।
এবি/এসএন