যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিকি
ফাইল ছবি
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রীসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি বা সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন টিউলিপ সিদ্দিকি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। এর আগে টানা ছয় বছর তিনি শ্যাডো ইয়ারলি মিনিস্টার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি বর্তমানে যুক্তরাজ্যের মেম্বার অব পার্লামেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। এ বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, টিউলিপ সিদ্দিকির জন্য শুভকামনা। এমপি টিউলিপ সিদ্দিকি যুব সমাজের গর্ব।
তিনি সফলতার সাথে যুক্তরাজ্যের লেবার পার্টি কর্তৃক অর্পিত দায়িত্ব সমূহ পালন করে আসছেন। তিনি আরও বলেন, আমি আশাবাদী টিউলিপ তার উপর অর্পিত নতুন দায়িত্বও সফলতার সাথে পালন করতে সক্ষম হবেন এবং ভবিষ্যতে রাজনীতিতে বহুদের এগিয়ে যাবেন।
এবি/এনজে/এসএন