• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২ পুলিশ লাইন্স

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২ পুলিশ লাইন্স

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইন্স, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, পুলিশের জন্য বরাদ্দ ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ইতোমধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪টি নতুন পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

০১ জুলাই ২০২৬, ০৪:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।