• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আগামী ২ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেহরান, কোম ও মাশহাদে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত খামেনির জানাজা ও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্পিকার এ অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে, স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরান যাবেন বলে জানা গেছে।

৩০ জুন ২০২৬, ০৫:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।