• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, রেকর্ড দেড় হাজার ট্রাফিক মামলা

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, রেকর্ড দেড় হাজার ট্রাফিক মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, আগে ১৫টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালু ছিল। নতুন করে আরও চারটি যুক্ত হওয়ায় সংখ্যা বেড়ে ১৯টিতে দাঁড়িয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, এআই ক্যামেরার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। ক্যামেরায় শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনায় মোবাইল বার্তার পাশাপাশি গাড়ির মালিকের ঠিকানায় নোটিশ পাঠানো হচ্ছে।

তিনি জানান, রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর করা হচ্ছে।

৩০ জুন ২০২৬, ০৫:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।