• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক হামলার ঘটনায় জামায়াতের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

সাংবাদিক হামলার ঘটনায় জামায়াতের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের আয়োজিত বিক্ষোভ মিছিলে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংগঠনটি স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। হামলার ঘটনায় জামায়াতের কোনো সদস্য জড়িত থাকলে তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক অবস্থার খোঁজ নিতে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে।

২৩ জুন ২০২৬, ০৬:২৮পিএম, ঢাকা-বাংলাদেশ।