গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আগের চেয়ে ভালো রয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকার সবসময় সতর্ক রয়েছে।
এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠানো হয়।