বেনজীর আহমেদকে ফেরত আনার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরত আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশটি শিগগিরই তাকে ফেরত দেবে।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে সারাদেশে সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, দায়িত্বে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে। অনুষ্ঠানে ১৫ জন পুলিশ সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয়।
তিনি আরও বলেন, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিনের অপরাধ নিয়ন্ত্রণে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি করা হবে।