• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

চীন সফরে ১৫–১৭টি চুক্তি সইয়ের সম্ভাবনা

চীন সফরে ১৫–১৭টি চুক্তি সইয়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে। এর পাশাপাশি তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, সফরে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান ও একটি প্রটোকল সইয়ের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও আঞ্চলিক যোগাযোগ জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে সরকার।

সফরকালে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।

২০ জুন ২০২৬, ০৫:৩৭পিএম, ঢাকা-বাংলাদেশ।