জামায়াতের প্রস্তাবিত বাজেট ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ছায়া বাজেট উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩২১ কোটি টাকা, যা জিডিপির ২ দশমিক ৪৩ শতাংশ। বাজেটে জনপ্রশাসন খাতে সর্বোচ্চ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ঋণের সুদ পরিশোধ, শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন, কৃষি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
জামায়াতের নেতারা বলেন, এ বাজেট কর্মসংস্থান, বিনিয়োগ, সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।