• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাসির-তামিমার বিয়ে মামলা: রায় ঘোষণা বুধবার

নাসির-তামিমার বিয়ে মামলা: রায় ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক

তালাক সম্পন্ন না করেই বিয়ের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে বুধবার। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় দেবেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আগের বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন। এ ঘটনায় তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ২০২১ সালে মামলা করেন।

এর আগে উভয় পক্ষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছে। বাদীপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সাজা চেয়েছে। অপরদিকে নাসির ও তামিমার আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাসের আবেদন করেছেন।

২০২২ সালে অভিযোগ গঠনের পর শুরু হওয়া মামলায় আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

০৯ জুন ২০২৬, ০৫:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।