• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ শেষে দেশে ফিরেছেন ৪১ হাজারের বেশি হাজি, মৃত্যু ৪৮

হজ শেষে দেশে ফিরেছেন ৪১ হাজারের বেশি হাজি, মৃত্যু ৪৮

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন বাংলাদেশি হাজি। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, ৯৭টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরে এসেছেন।

ফিরে আসা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৮টি ফ্লাইটে ১৫ হাজার ৭২২ জন, সৌদি এয়ারলাইনসের ৪০টি ফ্লাইটে ১৬ হাজার ১০৯ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন দেশে ফিরেছেন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়েছিলেন ৭৮ হাজারের বেশি বাংলাদেশি। ফিরতি ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।

০৮ জুন ২০২৬, ০৫:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।