• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস ও পিএসের বেতন বৃদ্ধি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস ও পিএসের বেতন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার মূল বেতন জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে, যা ৩২ হাজার ৫৪০ টাকা।

এ বিষয়ে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছিল।

পূর্ববর্তী নিয়মে এপিএসরা নবম গ্রেডের প্রারম্ভিক ধাপে ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। নতুন সিদ্ধান্তে তাদের বেতন এক লাফে ১০ হাজার ৫৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন-ভাতায় উল্লেখযোগ্য উন্নতি হবে।

০৮ জুন ২০২৬, ০৫:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।