• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে দেশব্যাপী প্রস্তুতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে দেশব্যাপী প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ রাষ্ট্রীয়ভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও সমন্বিত আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী, বিশেষ প্রকাশনা ও গণসচেতনতামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি, গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা এবং দোয়া-মোনাজাতের আয়োজনও করা হবে। দেশের বিভিন্ন নিরাপত্তা ও প্রশাসনিক সংস্থাকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

০৭ জুন ২০২৬, ০৪:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।