• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশু রামিসা হত্যা মামলায় দম্পতির মৃত্যুদণ্ড

শিশু রামিসা হত্যা মামলায় দম্পতির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সোহেলের স্বীকারোক্তি এবং অপরাধের পর পালাতে সহযোগিতা করার অভিযোগে স্বপ্নাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে।

মামলাটির বিচার দ্রুত সম্পন্ন হয়। অভিযোগ গঠনের পর কয়েক দিনের মধ্যেই সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে রায় দেওয়া হয়।

গত ১৯ মে রামিসা নিখোঁজ হওয়ার পর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন এ ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।

০৭ জুন ২০২৬, ০৪:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।