• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান নিয়ে ঐক্যের আহ্বান ইশরাক হোসেনের

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান নিয়ে ঐক্যের আহ্বান ইশরাক হোসেনের

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, গণহত্যার অভিযোগের কারণে আওয়ামী লীগ ও জামায়াতের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, বিএনপির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নেই।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল গণমানুষের আন্দোলন, যার কৃতিত্ব কোনো একক দলের নয়। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বহু নেতা-কর্মী গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে এর চেতনা বাস্তবায়নে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

০৪ জুন ২০২৬, ০৫:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।