• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানি মূল্য বৃদ্ধির পর এবার বাড়ল বিদ্যুতের দাম

জ্বালানি মূল্য বৃদ্ধির পর এবার বাড়ল বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক

দেশে আবারও বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ানোর আবেদন জানায়। গণশুনানিতে বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও ভোক্তা অধিকারকর্মীরা এ প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের মতে, খাতটির দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপচয়ের দায় সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে।

এদিকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম ১ জুন থেকে কার্যকর হয়েছে।

০৩ জুন ২০২৬, ০৪:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।