• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

 দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক–এর হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। সে সময় মোট বিতরণকৃত ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ ছিল খেলাপি।

চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। বর্তমানে এটি মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে মোট ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধি ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। খেলাপি ঋণ কমাতে কার্যকর ঋণ আদায়, সুশাসন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ঋণ ব্যবস্থাপনায় আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

০২ জুন ২০২৬, ০৫:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।