• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আটক

দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর প্রায় ৫টার দিকে সীমান্ত এলাকায় টহলরত বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করেন।

আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, প্রাথমিক আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের দর্শনা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

 

৩১ মে ২০২৬, ০৫:৩৮পিএম, ঢাকা-বাংলাদেশ।