• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা এবং দেশ গঠনের রাজনীতি। তার শাহাদাতবার্ষিকীতে এ আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার রাজধানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবারও জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশ গঠনে শুধু সরকারের ভূমিকা নয়, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে দেশের উন্নয়ন ও মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। পরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেন দলীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

৩০ মে ২০২৬, ০৩:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।