• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজট দেখা যায়। ধীরে ধীরে এ যানজট টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত বিস্তৃত হয়।

অতিরিক্ত যানবাহনের চাপ ও সকাল থেকে টানা বৃষ্টির কারণে ঘরমুখো মানুষের ভোগান্তি আরও বেড়েছে। দূরপাল্লার বাস, মালবাহী ট্রাক এবং ছোট-বড় বিভিন্ন যানবাহনের চাপে মহাসড়কে ধীরগতি তৈরি হয়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুর থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র জটলার সৃষ্টি হয়। পরে যানজট টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

এছাড়া যমুনা সেতু থেকে নাটিয়াপাড়া পর্যন্ত আরও প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে বলে জানা গেছে।

মহাসড়কে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি কমে গেলে এবং যানবাহনের চাপ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে।

২৭ মে ২০২৬, ০৪:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।