• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ঈদে বিদ্যুৎ বিভ্রাটের তথ্য জানানো হবে মসজিদের মাইকে

ঈদে বিদ্যুৎ বিভ্রাটের তথ্য জানানো হবে মসজিদের মাইকে

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বা বিভ্রাটের তথ্য দ্রুত গ্রাহকদের জানাতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের মোবাইল নম্বর সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। পাশাপাশি এসব তথ্য বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটিতে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে হবে। কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হলে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দ্রুত গ্রাহকদের জানাতে বলা হয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হলেও ঈদের পর আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

২৬ মে ২০২৬, ০৫:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।