• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন: আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। মঙ্গলবার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ এতটাই স্বাধীন যে অনেক মামলায় রাষ্ট্রপক্ষও পরাজিত হচ্ছে। তার ভাষায়, বিচার বিভাগের স্বাধীনতার এটিই বড় প্রমাণ।

দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মামলার দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে বিচার ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে বলেন, আলোচিত এ ঘটনায় যেন ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।

২৬ মে ২০২৬, ০৫:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।