• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ঈদযাত্রায় গাজীপুর ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ

ঈদযাত্রায় গাজীপুর ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর ও রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন লাখো মানুষ। সরকারি ছুটির দ্বিতীয় দিনে তৈরি পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় শ্রমজীবী মানুষের ব্যাপক চাপ পড়েছে মহাসড়কে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে।

সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-এর টঙ্গী, গাজীপুরা, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের দীর্ঘ চাপ দেখা যায়। একইভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কবীরপুর, সফিপুর ও চন্দ্রা অংশেও থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

ঘরমুখো যাত্রীরা অভিযোগ করেছেন, অতিরিক্ত ভিড়ের কারণে যানবাহন ধীরগতিতে চলার পাশাপাশি কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক ও খোলা যানবাহনে করেও বাড়ির পথে রওনা হয়েছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কের পাশে অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত মানুষের চাপের কারণে যানজট বাড়ছে। পুলিশ বলছে, এবার ঈদে ২০ লাখের বেশি শ্রমজীবী মানুষ গাজীপুর ছাড়তে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছেন।

২৬ মে ২০২৬, ০৫:৩৪পিএম, ঢাকা-বাংলাদেশ।