• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বাটাজোরে বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

বাটাজোরে বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

নিজস্ব প্রতিবেদক

বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় স্বামী, স্ত্রী ও তাদের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজিরপুর পৌরসভার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত আক্তার। স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে পরিবারসহ উজিরপুরে যাওয়ার পথে যানজটের কারণে তারা সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। তবে চালক ও হেলপার পালিয়ে যান। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। গৌরনদী হাইওয়ে থানা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

২৬ মে ২০২৬, ০৫:৩৪পিএম, ঢাকা-বাংলাদেশ।