• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সমালোচনার মুখে পোশাকবিধি প্রত্যাহার করল বাংলাদেশ বেতার

সমালোচনার মুখে পোশাকবিধি প্রত্যাহার করল বাংলাদেশ বেতার

নিজস্ব প্রতিবেদক

সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা বিতর্কিত পোশাকবিষয়ক নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ বেতার। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনার পর রোববার নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। নতুন আদেশে জানানো হয়েছে, পূর্বের পোশাকবিধি আর কার্যকর থাকবে না।

এর আগে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় বার্তা সংস্থা থেকে জারি করা নির্দেশনায় নারী উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়েছিল। পাশাপাশি বড় টিপ ব্যবহার ও এক পাশে ওড়না পরার বিষয়েও বিধিনিষেধ আরোপ করা হয়। পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই বাধ্যতামূলক করা হয়েছিল।

নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচকদের অনেকে এটিকে ব্যক্তিস্বাধীনতা ও পেশাগত স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেন। বিশেষ করে নারী উপস্থাপকদের জন্য আলাদা বিধিনিষেধ আরোপ করাকে অনেকেই লিঙ্গবৈষম্যমূলক হিসেবে দেখেন।

বিতর্কের মুখে শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ বেতার।

২৫ মে ২০২৬, ০৫:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।