• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না: কৃষিমন্ত্রী

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কোনো জমি অনাবাদি রাখা হবে না। কৃষিজমি ও জলাশয়সহ সব সম্পদকে উৎপাদনের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এ মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টির চাহিদা পূরণে কৃষি ও মৎস্য উৎপাদন বাড়ানো এখন সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত পুকুর ও জলাশয়ও উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, হালদা নদীর উন্নতমানের দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক কৃষি ও মৎস্যচর্চায় উৎসাহিত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৫ মে ২০২৬, ০৫:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।