• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস দমনে আরও কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস দমনে আরও কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ি অবস্থানের সুযোগ নিয়ে বারবার হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-৭-এর অধিনায়ক কর্নেল হাফিজুর রহমান। তিনি বলেন, হামলার পর প্রশাসনের পৌঁছাতে কিছুটা সময় লাগায় সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। তবে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় হয়েছে এবং শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে।

সোমবার আলীনগরে অভিযান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে ক্যাম্পের বাইরে অবস্থানরত সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা আকস্মিক হামলা চালায়। এ সময় ক্যাম্প ভাঙচুরের চেষ্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে উপস্থিত সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে।

র‌্যাব জানিয়েছে, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

২৫ মে ২০২৬, ০৫:৩৭পিএম, ঢাকা-বাংলাদেশ।