• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রী ও জায়মা রহমানকে নিয়ে মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী ও জায়মা রহমানকে নিয়ে মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান-কে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

নোটিশে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি রাষ্ট্রীয় ও পারিবারিক ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এতে তার বিরুদ্ধে কেন মানহানির মামলা করা হবে না—সে বিষয়ে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

২৩ মে ২০২৬, ০৫:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।