• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, যেসব হাসপাতালে হাম রোগী ভর্তি রয়েছে সেখানে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক-নার্সরা ঈদের সময় দায়িত্বে থাকবেন। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, তাই চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। টিকা নেওয়া থাকলেও শতভাগ সুরক্ষা নিশ্চিত হয় না, ফলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। ঈদের সময় জনসমাগম ও ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন। আক্রান্ত শিশুদের বড় জমায়েত বা আত্মীয়দের বাড়িতে না নেওয়ার অনুরোধ করা হয়েছে, কারণ ঘন সংস্পর্শে রোগ দ্রুত ছড়াতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

২৩ মে ২০২৬, ০৫:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।