বিদ্যুতের পাইকারি দাম ২১ থেকে ২৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব
বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আয়োজনে বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের প্রস্তাব তুলে ধরে। পিডিবি জানায়, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর ৭ টাকা ৪ পয়সা হলেও উৎপাদন ও সরবরাহ ব্যয় দাঁড়িয়েছে ১৩ টাকা ১৯ পয়সা। এতে বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চলতি অর্থবছরে ঘাটতি আরও বেড়ে ৬৩ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এ অবস্থায় প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গণশুনানিতে ভোক্তা অধিকার সংগঠনসহ বিভিন্ন অংশীজন অংশ নেন।