• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশু রামিসা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি দিলেন সোহেল

শিশু রামিসা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি দিলেন সোহেল

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে শিশু রামিসা হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানার জবানবন্দি রেকর্ড করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান জানান, সোহেল স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় আদালতে আবেদন করা হয়। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদনও করা হয়েছে। পুলিশ জানায়, নিহত রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে অভিযুক্তদের বাসায় নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

২০ মে ২০২৬, ০৬:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।