• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ঘোষণা ডিএমপি কমিশনারের

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ঘোষণা ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, রাজধানীতে মব সৃষ্টির চেষ্টা হলেই দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ। তিনি জানান, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি, অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের তালিকা ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং গ্যাং লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, থানাকে জনবান্ধব ও সেবাকেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। কোনো থানায় দালালচক্র বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

২০ মে ২০২৬, ০৬:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।