• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু। উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় একজন করে রয়েছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সর্বোচ্চ দু’জন করে মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৫ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের শরীরে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে, এরপর রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগ।

১৯ মে ২০২৬, ০৫:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।