• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুনে গণমাধ্যম কমিশনের পরামর্শক কমিটি গঠন করবে সরকার

জুনে গণমাধ্যম কমিশনের পরামর্শক কমিটি গঠন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সমন্বিত রেগুলেশনের আওতায় গণমাধ্যম পরিচালনার জন্য একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুন মাসের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে সরকারের কাছে প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের মধ্যেই এ সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

১৯ মে ২০২৬, ০৫:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।