• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীকাল টঙ্গী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল টঙ্গী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বুধবার দুপুর ২টায় গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। তিনি জানান, সকালে সফিপুর আনসার একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী টঙ্গীতে পৌঁছাবেন। সফরকে কেন্দ্র করে টঙ্গী ও আশপাশের এলাকায় সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। পুরো গাজীপুর মহানগরী সাজানো হয়েছে নান্দনিকভাবে। আইনশৃঙ্খলা রক্ষায় এসএসএফ, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

১৯ মে ২০২৬, ০৫:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।