দুর্যোগে মানুষের আস্থার প্রতীক ফায়ার সার্ভিস: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন Salahuddin Ahmed। তিনি বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও মানবিকতা জনগণের আস্থা আরও বাড়িয়েছে। সরকার এই বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে প্রশিক্ষণ, প্রযুক্তি ও সরঞ্জাম উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্যারেড পরিদর্শন, শপথ পাঠ এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সদস্যদের পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।