• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে গ্রাফিতি ঘিরে উত্তেজনা, এনসিপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রামে গ্রাফিতি ঘিরে উত্তেজনা, এনসিপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে নতুন করে গ্রাফিতি আঁকতে গেলে এনসিপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাত থেকেই টাইগারপাস ও লালখান বাজার এলাকায় এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে কয়েকজন এনসিপিকর্মী টাইগারপাস মোড়ে নতুন গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে পুলিশ তিনজনকে হেফাজতে নিলেও কিছু সময় পর ছেড়ে দেয়।

এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা দাবি করেন, নতুন করে স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতেই কয়েকজনকে সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জিইসি মোড় থেকে দেওয়ানহাট ফ্লাইওভার পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

১৮ মে ২০২৬, ০৫:২৪পিএম, ঢাকা-বাংলাদেশ।