জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ মে সকাল ৬টায় নয়াপল্টনসহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সকাল ১১টায় জিয়াউর রহমানের মাজার জিয়ারত। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এ ছাড়া ৩১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে কাপড় ও চাল বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি সারা দেশেও পালিত হবে।
রিজভী জানান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করবে। ওলামা দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল মিলাদ মাহফিল আয়োজন করবে। যুবদল বিভাগীয় পর্যায়ে আলোচনা সভা করবে। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি নেতাকর্মীদের জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়ে বলেন, রাস্তা বন্ধ করে নয়, খোলা জায়গায় সভা-সমাবেশ আয়োজন করতে হবে।