• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো দিন-রাত খোলা থাকবে।

এর মধ্যে ঈদের আগে সাত দিন এবং ঈদের পর পাঁচ দিন স্টেশনগুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ কার্যক্রম চালু থাকবে। সরকারের আশা, এতে ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট কমবে এবং যাত্রীদের ভোগান্তিও হ্রাস পাবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকার সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতেও ধাপে ধাপে ছুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

১৮ মে ২০২৬, ০৫:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।