• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশি চালকদের জন্য দুবাইয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ

বাংলাদেশি চালকদের জন্য দুবাইয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে বাংলাদেশ থেকে আরও ৬ হাজার দক্ষ চালক নিয়োগের পরিকল্পনা নিয়েছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ সাক্ষাৎকার শুরু হবে।

রোববার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে কোম্পানির প্রতিনিধিরা এ তথ্য জানান। বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশি চালকদের দক্ষতার প্রশংসা করে ভবিষ্যতেও এ নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

দুবাই ট্যাক্সি কোম্পানি জানায়, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭ দেশের প্রায় ১৫ হাজার চালক কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। এছাড়া ক্লিনার, মেকানিক ও টেকনিশিয়ান নিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

১৭ মে ২০২৬, ০৬:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।