• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অধিকার আদায়ে রাজপথে থাকার ঘোষণা হাসনাতের

অধিকার আদায়ে রাজপথে থাকার ঘোষণা হাসনাতের

নিজস্ব প্রতিবেদক

দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা তৈরির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণের অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

রোববার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে এনসিপির যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

হাসনাত অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি, দখলবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তরুণদের নেতৃত্বে জনগণ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় নাভিদ নওরোজ, মাওলানা শওকত আদনানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

 

১৭ মে ২০২৬, ০৬:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।